সাকিবের বিব্রতকর রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। সম্প্রতি তিনি ৩২তম বার শূন্য রানে আউট হয়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন। এর আগে সৌম্য সরকারের ৩১টি শূন্য রানের রেকর্ড ছিল।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ দুই ম্যাচেই শূন্যতে ফিরে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের ‘চূড়ায়’ উঠে যান সাকিব। দুটি ম্যাচেই যদিও শেষ দিকে নেমেছিলেন তিনি এবং আউট হয়েছেন দ্রুত রানের চেষ্টায়। তবে রেকর্ড বইয়ে তো শুধু লেখা থাকবে ‘শূন্য।’

রেকর্ডটি আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচের সমন্বয়ে। সাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্যে সংখ্যা ৯টি, যা তাকে বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়া ব্যাটার হিসেবে জায়গা দিয়েছে।

সাকিব বাংলাদেশের হয়ে ১২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ২,৫৫১ রান সংগ্রহ করেছেন।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ২২ বার শূন্যতে ফিরেছেন ইমরুল কায়েস, ২০ বার তামিম ইকবাল ও ১৯ বার মুশফিকুর রহিম।

এদিকে বিশ ওভারের স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্যের বিশ্ব রেকর্ড সুনিল নারাইনের। ৪৮ বার কোনো রান না করেই আউট হয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ৪৫ বার শূন্যতে ফিরেছেন সেরা স্পিনারদের আরেকজন, রশিদ খান।

অ্যালেক্স হেলস ৪৪ বার শূন্যতে বিদায় নিয়ে ঠিক পরেই আছেন। এছাড়া ৩৫ বার এই তেতো স্বাদ পেয়েছেন রাইলি রুশো, ৩৩ বার করে গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয় ও পল স্টার্লিং।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি