সাইফ-সোহানকে নিয়ে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি সাইফ হাসান। দলের পক্ষে তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলেন। তারই পুরস্কার পেলেন এবার। প্রথমবারের মতো তিনি ওয়ানডে দলেও ডাক পেয়েছেন। এ ছাড়া নুরুল হাসান সোহানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর দুই দল ৮ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। যার জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ। যথারীতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই স্কোয়াডে ফিরেছেন নাজুমল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

বাংলাদেশ-আফগানিস্তানের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আবুধাবিতে। ৮, ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে ম্যাচগুলো গড়াবে শেখ জায়েদ স্টেডিয়ামে। বিসিবি ঘোষিত ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। অবশ্য তিনি ওয়ানডে দলে সেভাবে নিয়মিতও নন। এ ছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামও আছেন ওয়ানডে দলে।

আফগান সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা