সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ৩৪ আইনজীবী

news-image

সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর (ভারপ্রাপ্ত) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি কর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে দুটি প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. কাইয়ুম, কে এম রেজাউল ফিরোজ (রিন্টু), মো. মিজানুর রহমান, মো. আরিফুর রহমান, খোরশেদ আলম, মো. গোলাম রাজীব, মো. নুরুল হুদা, মো. আল আমিন, সানজিদা রহমান, আসমা হোসেন, মো. সাইদুর রহমান (যাতন), ফারুক আহমেদ, পাপিয়া সুলতানা, মো. সারোয়ার আলম, মো. ফুয়াদ হাসান, মুস্তাফিজুর রহমান, মাহবুবা তাসলিম আঁখি, মোহাম্মদ মনিরুজ্জামান, আব্দুর রহীম, আবু সাদাত মোঃ সায়েম ভুঞা, মোহাম্মদ দেলোওয়ার হোসাইন, বিশ্বনাথ কর্মকার, মোহাম্মদ ইকবাল হোসেন, মৌসুমী আক্তার, মো. রায়হান আলম, মো. তৌহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, সাবিনা ইয়াসমিন নীরা, আশরাফুল আলম, ওমর ফারুক, মো. শামসুল ইসলাম মুকুল, আবুল খায়ের খান, মো. রাশেদুল হাসান সুমন ও কাজী কামরুন্নেসা।

এর আগে সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয়।

গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সূত্র. বাসস

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি