সরবরাহ কম, নাগালের বাইরে ইলিশের দাম

news-image

জেলা প্রতিনিধি : মৌসুমের শেষ সময়ে জমে উঠেছে চাঁদপুরের ইলিশ বাজার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছুটির দিনে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে।

সরবরাহ কম হলেও ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেনি। ফলে চাঁদপুরের ইলিশ বাজার জমে উঠলেও সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন।

ক্রেতারা অভিযোগ করছেন, সরবরাহ সংকটের কারণে চাহিদা মতো ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তারা মনে করছেন, দেশের ভোক্তাদের চাহিদা মেটানোর পর বিদেশে ইলিশ রপ্তানি করা উচিত। স্থানীয় ক্রেতাদের অতিরিক্ত দামে ইলিশ কিনতে হলেও প্রতিবেশী দেশে রপ্তানি করাকে তারা অযৌক্তিক বলে মন্তব্য করেন।

ইলিশ কিনতে আসা জাহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে বন্ধুদের সাথে চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে আসলাম কিন্তু দাম শুনে ইলিশ কিনায় অনাগ্রহ তৈরি হয়েছে। এখান থেকে ঢাকায় ইলিশের দাম আরও কম। আমরা ইলিশ খেতে পাই না, অন্যদিকে সরকার পাশের দেশে ইলিশ পাঠায়। সরকারের উচিত ইলিশের দাম নিয়ন্ত্রণ রাখা।

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, শুক্রবার বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ছিল মাত্র ৩০০ মণ। অথচ ভরা মৌসুমে এ সময়ে সরবরাহ হতো এক থেকে দেড় হাজার মণ। বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। অন্যদিকে এক কেজির নিচে ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
Jagonews24 Google News Channel
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানিকে ঘিরে চাঁদপুরে মাছঘাটে কোনো প্রভাব পড়েনি। মূলত ইলিশ সরবরাহ না থাকায় দাম কমছে না। মৌসুমের আর কয়েকদিন বাকি আছে, এরমধ্যে ইলিশ সরবরাহ কিছুটা বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি