সরকারের ১৫০ দিন, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
July 19, 2026
অনলাইন ডেস্ক : সরকারের দায়িত্ব গ্রহণের ১৫০ দিন পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক সংকট, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে গঠিত এই সরকারের আজ ১৫০ দিন পূর্ণ হলো।