সবাই খারাপ শুধু আপনারা ভালো : অহনা

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গন। এই ঘটনায় আলভীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এতদিন নীরব ছিলেন তিনি। তবে সম্প্রতি নীরবতা ভেঙে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে প্রয়াত স্ত্রীর বিরুদ্ধেই গুরুতর কিছু অভিযোগ তুলেছেন এই অভিনেতা।

আর এতেই চটেছেন আলভীর সহকর্মী ও জনপ্রিয় অভিনেত্রী অহনা ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আলভীকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন অহনা। তিনি জানান, মৃত মানুষকে নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত।

অহনা ইসলাম তার পোস্টে লেখেন, ‘একটা মৃত মানুষকে নিয়ে আর কত? সবাই খারাপ শুধু আপনারা ভালো। এইবার বন্ধ করুন। আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি, তাই বলে আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না।’

আলভীর আচরণের সমালোচনা করে অহনা আরও মনে করিয়ে দেন যে, সত্যের বিচার সৃষ্টিকর্তা করবেনই। তিনি লেখেন, ‘মনে রাখবেন ‘আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না’।’

উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় শুরু থেকেই আলোচনায় উঠে এসেছে আলভীর সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযো গমাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে। শুরুতে আলভী শোক প্রকাশ করলেও সময়ের ব্যবধানে তার সুর বদলে যায়।

নিজের দোষ ঢাকতে তিনি মৃত স্ত্রীর চরিত্র বা ব্যক্তিগত বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন বলে অভিযোগ তুলছেন নেটিজেনসহ বিনোদন অঙ্গনের অনেকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি