‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

news-image

বিনোদন ডেস্ক : বিনোদনের দুনিয়ায় কখনো অভিনয়, কখনো বা ক্যানভাসে তুলির আঁচড়ে শিল্পকর্ম সবখানেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। ভক্তদের সাথে তার কাজের ও জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন।

বর্তমানে পুরো পরিবারসহ সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই তিনি শেয়ার করেছেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র মুহূর্তের একগুচ্ছ ছবি।

পবিত্র কাবা শরীফের সামনে থেকে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে ভাবনা তার হৃদয়ের গভীর আবেগ প্রকাশ করেছেন। প্রথমবার পবিত্রতম স্থান কাবা শরীফ দেখার অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়ল, আমি স্তব্ধ হয়ে গেলাম।’

অনুভূতি বর্ণনা করতে গিয়ে ভাবনা আরও লিখেছেন, ‘আমার ভেতরের আবেগ, সেই পরম শান্তি আর মনের গভীর থেকে আসা কৃতজ্ঞতা কোনো কথা দিয়ে বোঝানো সম্ভব না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ-ই মালিক।’

ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে ভাবনাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে। বিনোদন জগতের গ্ল্যামার সরিয়ে তিনি পবিত্র কাবার প্রাঙ্গণে হাজির হয়েছেন সম্পূর্ণ হিজাব ও বোরকা পরিহিত অবস্থায়। ছবিতে তিনি তার মা-বাবা ও বোনকে নিয়ে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আছেন।

ছবিতে দেখা যায়, ভাবনা একটি হালকা গোলাপি রঙের হিজাব ও বোরকা পরেছেন। তার বাবা এহরাম পরিহিত অবস্থায় আছেন। পরিবারসহ এই পবিত্র স্থানে এমন আবেগঘন ছবি দেখে ভক্তরাও তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। অনেককেই মন্তব্য করতে দেখা গেছে যে, তারা ভাবনার এই পবিত্র যাত্রায় অনুপ্রাণিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০