সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি

news-image

ধর্ম ডেস্ক : মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪৭ হিজরি সনের রমজান মাস কবে থেকে শুরু হবে, তা নির্ধারণ করতেই এই সভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতেএই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া নিচের টেলিফোন নম্বরগুলোতে কল করেও তথ্য জানানো যাবে: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

আজ বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে পবিত্র সিয়াম সাধনা বা রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস গণনা শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি