সন্ধ্যায় বাংলাদেশ-নেপালের অঘোষিত ফাইনাল

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ নেই। তবে আজ (সোমবার) বাংলাদেশ-নেপালের ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত থাকায় ছয়টি ম্যাচ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে হয়েছে। মাঠের অবস্থার উন্নতি হওয়ায় আবারও টুর্নামেন্ট ফিরছে কিংস অ্যারেনায়।

চলমান বয়সভিত্তিক সাফে পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫। সমান ম্যাচে নেপালের পয়েন্ট ১২। আজ বাংলাদেশ ড্র করলেও চ্যাম্পিয়ন। নেপাল বাংলাদেশকে হারালে দুই দলের সমান ১৫ পয়েন্ট হবে। তখন বিবেচনায় আসবে নানা হিসাব-নিকাশ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী হেড টু হেড বিবেচনা হবে। নেপাল এক গোলের ব্যবধানে জিতলে সমান হবে দুই দলের হেড টু হেড গোল ব্যবধান। তখন গ্রুপের সব ম্যাচের গোল ব্যবধান বিবেচনায় নেপাল এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে।

সাফ অ-২০ নারী টুর্নামেন্টে গত আসরে লঙ্কাকাণ্ড ঘটেছিল। ১১ টাইব্রেকার শট নেওয়ার পরও সমতা ছিল খেলায়। তখন আকস্মিকভাবে ম্যাচ কমিশনার টস করেন। এতে ভারত জিতে শিরোপার উল্লাসে মাতে। পরবর্তীতে আপত্তি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দুই দলকে ট্রফি ভাগাভাগি করা হয়। তবে এতেও আপত্তি ছিল ভারতের।

সাফের চলতি আসরের বাইলজেও খানিকটা জটিলতা রয়েছে। হেড টু হেডে সব সমান থাকলে এক অনুচ্ছেদে সেমিকোলন দিয়ে ‘টাইব্রেকার’ উল্লেখ রয়েছে, এর দ্বারা বোঝায় দুই দলের মধ্যে পেনাল্টি শ্যুট আউট। কিন্তু সাফ সচিবালয়ের ব্যাখ্যা– এই টাইব্রেকার দিয়ে দুই দলের মধ্যে সমতা নিয়ম ভাঙার বিষয় বোঝানো হয়েছে।

বাংলাদেশ কোনো জটিল সমীকরণে যেতে চায় না। নেপালকে আরেকবার হারিয়ে শিরোপা উদযাপন করতে চায় স্বাগতিকরা। গত তিন ম্যাচে পুরো শক্তির একাদশ শুরু থেকে খেলাননি কোচ বাটলার। আজ হয়তো তিনি নেপালের বিপক্ষে পূর্ণাঙ্গ শক্তি নিয়েই নামবেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরবেন বাংলাদেশের অন্যতম সেরা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। গত আসরে তিনি সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা