সদরঘাটে ভবন ধ্বস : আটকা পড়েছে অনেকে, চলছে উদ্ধারকাজ

news-image

রাজধানীর সদরঘাটে দোতলা একটি ভবনের একাংশ ধসে পড়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ভবনের ভিতরে কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টা ২৩ মিনিটে সদরঘাটের সুমনা ক্লিনিকের পাশে অবস্থিত ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়ে। ভবনটি থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ভবনটির কাছেই ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশ থেকে সবাইকে সরিয়ে ভবনটি থেকে এর বাসিন্দাদের উদ্ধারে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান