সংস্কার না হলে দায় রাজনীতিবিদ ও আমাদের নিতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : প্রয়োজনীয় সংস্কার করা না গেলে এর দায় রাজনীতিবিদদের ও অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের নিতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দশম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংস্কারের জন্য কতটুকু সময় লাগবে- জানতে চাইলে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা আপনাদের খুবই সুন্দরভাবে এটা বলেছেন। তার থেকে ভালো করে বলার ক্ষমতা আমার নেই। সেটা হলো- আপনারা সবাই জানেন কীসের ওপর দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। আপনারা জানেন দেশটা একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আলোর দিকে ধাবিত হচ্ছে। সেই জায়গাটায় সমাজে যারা আছেন তারা যদি ধৈর্য ধরে একসঙ্গে মিলে সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটির ভিত্তিতে যা-ই করি না কেন, নির্বাচনই করি বা সংস্কারই করি, সবই কিন্তু অসম্পপূর্ণ থেকে যাবে।’

শারমীন এস মুরশিদ বলেন, ‘যুক্তির জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে একটা ন্যূনতম সময়সীমা লাগে, নইলে এটা করা যায় না। সেই জায়গাটি থেকে এই সময়টুকু সরকারকে দিতে হবে। সেটা যদি দেওয়া যায় আমি মনে করি তাহলে খুবই প্রয়োজনীয় কিছু সংস্কার হবে।’

সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, ‘যদি না দেওয়া যায় সেটা রাজনৈতিক কারণে, সেটার দায় রাজনীতিবিদ যারা আছেন তাদের নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে। কারণ সংস্কার তো হবে না, আর সংস্কার না হলে আমরা কোন তিমিরে থাকবো সেটা আপনারা ভাবুন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি