সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি না: নাহিদ ইসলাম

news-image

রাজশাহী ব্যুরো : ফ্যাসিস্টের রেখে যাওয়া দোসর আখ্যা দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি না। যাচ্ছি, গণভোটের বিজয়ী হ্যাঁর পক্ষে সংস্কারের জন্য।’

আজ মঙ্গলবার দলের রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। তারা নির্বাচনী ইশতেহারে কার্ডের ঘোষণা দিয়েছিল। কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে না পারলে ফ্যামিলি কার্ড হবে কেবল চোখ ধাঁধানো কর্মসূচি।’ অবিলম্বে তিনি ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

শরীফ ওসমান হাদী হত্যার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগ করে নাহিদ বলেন, ভারতে গ্রেপ্তার হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

অনুষ্ঠানে এনসিপি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দিল্লির চুক্তি অনুযায়ী দেশে অগণতান্ত্রিক সরকার হয়েছে। নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরতন্ত্রের পথেই হাটছেন। স্বৈরতন্ত্র বন্ধ না করলে আমরা দেখব না আপনি কার ছেলে। আবারো জনগণ মাঠে নামবে।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, বিএনপি এখন ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু গণভোট নিয়ে প্রশ্ন তোলা মানে গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করা।

দেশে ধর্ষণ বেড়েছে অভিযোগ করে অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান