সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদের পুরোনো ও নেতিবাচক সংস্কৃতি দূর করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, অতীতের সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস ও কনভেনশন এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।

তিনি বলেন, আমাদের আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে। মানুষ বলবে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা তৈরি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দেব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নতুন এমপি হয়েছেন, তারা নতুন করে যাত্রা শুরু করবেন। একটা শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবেই আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি দানা বাঁধতে না দিলে তারা ভালো শিক্ষাটা পাবেন। মূলত জনপ্রত্যাশা পূরণই আমাদের এই প্রশিক্ষণের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি