সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এ দেশের মানুষ কখনো পরাজয় বরণ করেনি এবং করবেও না।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে– সবার আগে বাংলাদেশ।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে। সমস্যাগুলো সমাধান করেন। যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি