শেষ বেলায় টাইগাররা অপ্রতিরোধ্য

news-image

শেষ বেলায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে টাইগাররা। সাকিব আল হাসানের পর আবার আঘাত হেনেছেন মোস্তাফিজুর রহমান।এটা ছিল মোস্তাফিজের দ্বিতীয় শিকার। আর এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন ঘটেছে। তাদের স্কোর এখন ৭ উইকেটে ১৯৫ রান।

এর ঠিক আগে এবার আঘাত হানেন সাকিব আল হাসান। এসাকিবের শিকার হয়ে বিদায় নিয়েছেন ডিকবেলা। তিনি ৩৪ রান করেছিলেন। বেশ বিপদ হিসেবে আবির্ভূত হতে চলেছিলেন তিনি।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে লঙ্কানরা। চতুর্থ ওভারে রানের খাতা খুলে তারা। পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান প্রথম আঘাত হানেন। অষ্টম ওভারে করনারত্নেকে সাজঘরে ফেরান তিনি।মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান। এরপর উপল থারাঙ্গাকে।

আজ শততম টেস্ট দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। কলম্বো টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।
প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছেন মোসাদ্দেক হোসেন।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা