শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বহু পদ খালি রয়েছে, যা দ্রুত পূরণের মাধ্যমে সেবাদান আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকার বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। একই সঙ্গে সরকারি সেবা আরও সহজ ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংসদে তিনি বলেন, সরকারের বিভিন্ন খাতে মোট ৫ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদ কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রমে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রেখে সমভাবে উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। বিরোধীদলীয় সদস্যদের এলাকার উন্নয়নেও সরকার সমান সহযোগিতা দেবে বলে তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি