শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের ও বাংলাদেশের: মাহদী আমিন

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্র ও বাংলাদেশের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। দলটির সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। এটি গণমানুষের দল, তৃণমূলের দল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন; যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’

ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তাতে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ‘আগামী সরকার রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করবে। আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার নিশ্চিত করবে। দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রায় অনেক গুম, খুন, হামলা-মামলা, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই অভ্যুত্থানের অনেক শহিদের ত্যাগের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হবে। আমাদের নেতা শহিদদের মায়েদের প্রত্যাশা পূরণ করবেন।’

মাহদী আমিন বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমস্যার সমাধান করবে বিএনপি। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট রাখবে– এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি