শীতে খুশকি সমস্যা?

download (2)শীতের সময়টায় চুলে খুশকি বাড়ে। এ সমস্যা অস্বস্তিকর। জেনে নিন, খুশকি প্রতিরোধে কী কী করবেন:
শীতে খুশকি সমস্যা?
* চুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এ সময়ও নিয়মিত শ্যাম্পু করতে হবে। কেননা বাইরে এখন ধুলাবালি অনেক বেশি। খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই চুলে ধুলো-ময়লা যেন লেগে না থাকে। বাইরের ধুলো-ময়লা থেকে বাঁচতে টুপি বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখা যেতে পারে।

* প্রতি সপ্তাহে একবার বা ১৫ দিনে একবার ছত্রাকরোধী শ্যাম্পু লাগানো যেতে পারে। ছত্রাকরোধী বা অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু নানা ধরনের হয়ে থাকে। সেলেনিয়াম, পাইরিথিয়ন জিংক, কোল টার, কেটোকোনাজল, স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদি রাসায়সিক দেওয়া থাকে এগুলোতে। কোনটা ব্যবহার করবেন, তা জানতে চিকিৎসকের পরামর্শ নিন। আর বোতলের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন। চুলে নয়, বরং মাথার ত্বকে ভালো করে ঘষে শ্যাম্পু লাগান এবং পাঁচ মিনিট তা মাথায় রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ত্বকে লেগে থাকলে পরে জ্বালা করতে পারে।
* ভেজা চুল বেঁধে রাখা যাবে না। ভালো করে পানি মুছে স্বাভাবিকভাবে চুল শুকাতে হবে। শুকানোর পর মাথার ত্বক থেকে ধীরে ধীরে নিচ পর্যন্ত কয়েকবার আঁচড়াবেন। এতে মৃত ত্বক উঠে যাবে।
*অন্যের চিরুনি, তোয়ালে বা বালিশ ব্যবহার করা ঠিক নয়, বিশেষ করে যাঁদের খুশকি আছে, তাঁদেরটা তো নয়ই।
* একবার খুশকি নিয়ন্ত্রণে চলে এলে খুশকিরোধী শ্যাম্পু ঘন ঘন ব্যবহার করবেন না, সাধারণ শ্যাম্পুর ব্যবহার শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা