শিশুটি দুষ্টু, তাই শাসন করেছি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি স্কুলের অফিসকক্ষে প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী চার বছরের এক শিশুকে যেভাবে নির্যাতন করা হয়েছে; শিশু শিক্ষার্থীর সেই নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বইছে ক্ষোভের ঝড়। এ পরিপ্রেক্ষিতে নির্যাতনকারী স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি পুলিশকে বলেন, ওই শিক্ষার্থী খুবই দুষ্টু, খালি দুষ্টামি করত স্কুলে। এ ছাড়া স্কুলে যাকে-তাকে থুতু দিত। তাই কন্ট্রোল করার জন্য একটু শাসন করেছিলাম।

গত শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহানের স্বামী। ঘটনার পর থেকে শারমিন জাহান পলাতক রয়েছেন।

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনকারী স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু নির্যাতনের মামলায় রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছিল।

আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন। তবে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ জানুয়ারি। শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আরেক আসামি শারমিন জাহানকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি