শিরোপা জিতে কত কোটি প্রাইজমানি পেল রাজশাহী ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক : প্রায় এক মাসের রোমাঞ্চকর যাত্রা শেষে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়নের মুকুট পরল রাজশাহী ওয়ারিয়র্স।

লিগ পর্বে শীর্ষ দল হিসেবেই প্লে-অফে জায়গা করে নেয় রাজশাহী। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে তারা। আর শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্সে চট্টগ্রামকে হারিয়ে ট্রফি নিশ্চিত করে। চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা প্রাইজমানি।

রানার্সআপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে মালিকানা পরিবর্তন ও বিসিবির সরাসরি তত্ত্বাবধানে থাকা দলটি নানা অনিশ্চয়তার মধ্যেও ফাইনালে উঠে চমক দেখালেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

ফাইনালে রাজশাহীর জয়ের মূল নায়ক ওপেনার তানজিদ হাসান। আগের ১২ ম্যাচে মাত্র একটি ফিফটি থাকলেও ফাইনালে খেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরির ইনিংস। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর দখলে। ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যানও তিনি। এই অসাধারণ কীর্তির জন্য ম্যাচসেরার পুরস্কার হিসেবে তানজিদ পেয়েছেন ৫ লাখ টাকা।

এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পারভেজ হোসেন। তাঁর দল সিলেট টাইটানস ফাইনালে না উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল পারভেজের। ওপেনার ও চার নম্বর—দুই ভূমিকাতেই সফল তিনি। ১২ ম্যাচে ৩টি ফিফটিসহ ১৩২.৯৯ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করে ব্যাটিংয়ে সেরা হয়ে ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন পারভেজ।

বোলিংয়ে এবারের বিপিএল মাতিয়েছেন শরীফুল ইসলাম। গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড এবার ভেঙে দিয়েছেন তিনি। ১২ ম্যাচে মাত্র ৫.৮৪ ইকোনমিতে ২৬ উইকেট নিয়ে চট্টগ্রামকে রানার্সআপ করার পথে বড় অবদান রাখেন শরীফুল। সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি—বিপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা প্রথম পেসার শরীফুল, যার জন্য পেয়েছেন অতিরিক্ত ১০ লাখ টাকা।

উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রাজশাহীর রিপন মণ্ডল। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টে একটি হ্যাটট্রিক ও একটি সুপার ওভারে জয় এনে দেওয়ার কৃতিত্বও আছে তাঁর নামের পাশে। এই পুরস্কারের জন্য রিপন পেয়েছেন ৩ লাখ টাকা।

উইকেটকিপিং ছেড়ে রংপুর রাইডার্সের হয়ে শুধু ফিল্ডার হিসেবে খেলেই নজর কেড়েছেন লিটন দাস। ১১ ম্যাচে ১০টি ক্যাচ নিয়ে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার। পুরস্কার হিসেবে লিটন পেয়েছেন ৩ লাখ টাকা।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা