শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ করালেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম(বার)

brahmanbaria-sm20140129151135প্রতিবেদক :: শনিবার দুপুরে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ করান জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম সেবা(বার)। 



এ সময় তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের বর্জনীয় উপাদান। এর থেকে আমাদের শিশু কিশোরদের দূরে রাখতে হবে। মাদক ব্যবসা ও এর ব্যবহারের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি দেশ প্রেমিক নাগরিক হিসেবে বড় হয়ে উঠার পরামর্শ দেন।



শপথ অনুষ্ঠানের আয়োজক শিক্ষানুরাগী এড. লোকমান হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মজলিশপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি মোঃ হিরণ মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ সোবেদ আলী, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম লিটন, সমাজ সেবক আবু তাহের, মো. ইউসুফ মিয়া, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ফজলুর রহমান, শিক্ষক অজিত চন্দ্র দাস, মিয়া মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক মেম্বার খলিলুর রহমান, তরুণ সমাজ সেবক কাজী মোঃ জাবেদ হোসেন, আক্তার হোসেন, শ্রমিক নেতা মো. শাহআলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।



অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মজলিশপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নির্মাণ কাজ পরিদর্শন করেন। 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান