শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে। জলকামান থেকে ছিটিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর শাহবাগ মোড় অবরোধ করে নানা স্লোগান দেন তারা।

আন্দোলনকারীদের কারণে সায়েন্সল্যাব হয়ে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর দুপুর আড়াইটার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। পরে শাহবাগ মোড় ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।

এর আগে সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেককেই কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, তাদের নিয়োগ হয়েছিল ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগ দিলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।

পরবর্তী সময়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি