শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে আজ (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টা পর্যন্ত সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এখন ফায়ার সার্ভিস দুইপাশ থেকে পানি দিচ্ছে সেখানে।

কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়।

সরেজমিন দেখা গেছে, কার্গো ভিলেজের ৮ নম্বর ফটকের উত্তর পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। কার্গো ভিলেজে প্রবেশের ফটক এলাকা থেকেও ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ধোয়া বন্ধ করতে চেষ্টা করছেন। অন্যদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানতে কার্গো ভিলেজে প্রবেশ করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়া বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল সেখানে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়।

শনিবার রাতে ঘটনার কারণ অনুসন্ধান ও দায়দায়িত্ব নির্ধারণে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি