শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

news-image

বিনোদন ডেস্ক : বরাবরই দুই ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়েছেন।

এর মাঝে একটি ভুয়ো ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হয়, এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচা হচ্ছে নেটিজেনদের মাঝে।

ভুয়ো ফটো কার্ডে দেখা যায়, ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা রয়েছে।

এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সেই ফটো কার্ড শেয়ার করে পরিচালকে ট্যাগ করে লিখেছেন, ‘এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?’

পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে, কলকাতার অচল সিরিয়ালের মেয়ে গুলারে তুলে নিয়ে আসে, বিদ্দা সিনহা মিম! পুজা চেরী! নুসরাত ফারিয়া! মন্দিরা চক্রবর্তী – তুশি! আরও অনেক আছে এই নায়িকা গুলো বেকার, কত সুন্দর তারা অভিনয় এ দক্ষতা ও ভালো।’ আরেকজনের কথায়, ‘একমত তবে মধুমিতা কেন? কলকাতায় বা বাংলাদেশে কি আর ভাল অভিনেত্রী নেই?’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা