শহিদ ওসমান হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব নেবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন- শহিদ হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের সকল দায়িত্ব সরকার গ্রহণ করবে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর সংবাদ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দেশবাসীকে জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শরিফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।

হাদিকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিক’’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তার অপূর্ণ স্বপ্ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এখন সমগ্র জাতির। এই বীর যোদ্ধার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং তার শোককে শক্তিতে রূপান্তর করে দেশ এগিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি