শরীয়তপুরে পুলিশের ভোজসভায় যুবলীগ নেতা, চলছে সমালোচনা

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করেছে থানা-পুলিশ। আর সেই ভোজসভায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। এ ঘটনায় শরীয়তপুরে সমালোচনার ঝড় বইছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করে থানা-পুলিশ। থানার ডাইনিং রুমে এই খাওয়া দাওয়া করা হয়। ওই অনুষ্ঠানে থানা পুলিশ সদস্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীসহ অন্যান্যরা। থানার মধ্যে পুলিশের আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতার উপস্থিত হওয়া নিয়ে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা।

এ ব্যাপারে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার বলেন, ‘ওসি তো নিজেই জানেন উনি (মোক্তার বেপারী) যুবলীগ নেতা। তাহলে উনি জেনেশুনে কেন তাকে দাওয়াত দিয়েছে। আমার কিছু করার ছিল না, আমাকে ওসি দাওয়াত দিয়েছে তাই গিয়েছি। আর মোক্তার বেপারী আমাদের বাজার কমিটির সভাপতি আর আমি একজন ব্যবসায়ী মাত্র।’

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমরা থানা থেকে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে আমাদের পুলিশ সদস্যদের পাশাপাশি সার্কেল স্যার (সার্কেল এএসপি) ছিলেন। আমি ওনাকে (মোক্তার বেপারী) চিনতাম না। পরে শুনেছি, উনি উপস্থিত ছিলেন। আমি জানলে ওনাকে এলাউ করতাম না।’

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘শুক্রবার দুপুরে মাসিক ভোজসভার আয়োজন করা হয়েছিল পদ্মা থানায়। তবে ইউনিয়ন যুবলীগের নেতা সেখানে উপস্থিত ছিলেন, আমি জানতাম না। বিষয়টি নিয়ে আমি ওসির সাথে কথা বলে দেখছি। যদি এমন হয়ে থাকে আমি খতিয়ে দেখব।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি