লেবাননে প্রতিপক্ষের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

news-image

ডেস্ক রিপোর্ট : লেবাননের রাজধানী বৈরুতে প্রতিপক্ষের গুলিতে সজীব শিকদার (২৩) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত রোববার রাত নয়টার দিকে মর্মান্তিক এই হত্যাকান্ড ঘটেছে। তবে পরিবারের লোকজন সোমবার বিকেলে জানতে পারেন। নিহত যুবক সজীব শিকদার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের শামসু শিকদারের ছেলে। নিহত সজীবের মামা আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমির হোসেন জানান, লেবাননে বসবাসরত তার এক ভগ্নিপতি (নিহতের খালু) মোবাইল ফোনে ফোন করে তাদের এ খবর জানিয়েছেন।

তিনি জানান, সজীব শিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সেখানে কমিটি গঠনের বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সে নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা