লিটারে প্রায় ২২ টাকা কমল জেট ফুয়েলের দাম, নতুন ঘোষণা বিইআরসির

news-image
অনলাইন ডেস্ক : দেশে জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ২২ টাকা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত নেয়। এর আগে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা।

একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। সেখানে প্রতি লিটার দাম ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ৭ মে রাত থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম ওঠানামার মধ্যে ছিল। জানুয়ারিতে তুলনামূলক কম দাম থাকলেও পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও জ্বালানি সরবরাহ সংকটের কারণে কয়েক দফায় দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মার্চ ও এপ্রিলে কয়েক ধাপে দাম বাড়িয়ে তা ২২৭ টাকার বেশি পর্যন্ত পৌঁছায়।

বর্তমান এই মূল্য হ্রাসকে জ্বালানি বাজারে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি