লিটন-সাইফের ফিফটিতে ধূমকেতুর সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে লিটন দাস ও সাইফ হাসানের ফিফটিতে দুরন্ত একাদশের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ধূমকেতু। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে দুরন্ত। জবাবে ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ধূমকেতু।

১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ধূমকেতু একাদশকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। ২.৫ ওভারে আসে ৩৪ রান। মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হন তানজিদ হাসান তামিম।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামেন দলনেতা লিটন কুমার দাস। এসময় প্রতিপক্ষের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন সাইফ ও লিটন। দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় ধূমকেতু। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি সাইফ। আউট হন ব্যক্তিগত ৩০ বলে ৫০ রানে।

এরপর আরও দুটি উইকেট হারায় ধূমকেতু। ৫ রানে পারভেজ হোসেন ইমন ও ২ রানে তাওহীদ হৃদয় সাজঘরে ফেরেন। এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে জয় নিশ্চিত করেন লিটন দাস। ফিফটি পূরণের পর লিটন অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ২ রানে অপরাজিত থাকেন শামীম।

এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

এদিকে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন।

ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি