লাখো মানুষের স্লোগানে মুখর তিনশ’ ফিট এলাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : তারেক রহমান বীরের বেশে, ফিরে এলেন বাংলাদেশে’ , ‘ তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’-এমনই মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফিট এলাকা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে একনজর দেখার জন্য, তার মুখের একটুখানি কথা শোনার তিনশ’ ফুট এলাকা অগুনতি মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই লোকারণ্যে পরিণত হয় তিনশ’ ফিট এলাকার সমাবেশস্থল।মঞ্চের সামনে এবং আশ-পাশে কোনো জায়গা ফাঁকা নেই দাঁড়ানোর।

সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন দলের নেতা-কর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার স্বদেশে ফেরার এই মুহূর্ত ঘিরে দলীয় পতাকা-ব্যানার হাতে এক অনন্য উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মাঝে।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকেবাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।

ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে দুর্বা ঘাসে পা রাখেন তিনি। এরপর হাতে এক মুঠো মাটি হাতে নিয়ে মাতৃভূমির সুবাস নেন।

এরপর নির্ধারিত লাল-সবুজ রঙের একটি বাসে করে পূর্বাঞ্চলের তিনশ’ ফিটের দিকে রওনা হয়েছেন তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে তিনশ’ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

 

সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের বহর তারেক রহমানকে বহনকারী বাসটির সামনে হাঁটছেন। পেছনে ধীরে ধীরে লাল সবুজ গাড়িটি যাচ্ছে। গাড়ির সামনের আসনে বসে রাস্তা দুই পাশে থাকা নেতা কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান।কিছুক্ষণের মধ্যেই সংবর্ধনাস্থল তিনশ ফিটে আয়োজিত মঞ্চে উপস্থিত হবেন তিনি।

এরই মধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপি ও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ ছাড়া তারেক রহমানকে একনজরে দেখার জন্য অপেক্ষা করছেন লাখো নেতাকর্মী। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যানার, পতাকা ও পোস্টার হাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছেন। সংবর্ধনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজ করছেন পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি