লন্ডনে বন্ধ হচ্ছে উবার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার বন্ধ হচ্ছে চলতি মাসেই।

ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, অ্যাপভিত্তিক ট্যক্সি সার্ভিস উবারের লাইসেন্স আর নবায়ন করা হবে না। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লন্ডন ট্রান্সপোর্টের এই সংস্থাটি আরো জানায়, ব্যবসায়িক ক্ষেত্রে দায়িত্বশীলতাসহ বিভিন্ন জায়গায় বড় ধরনের ঘাটতি রয়েছে অ্যাপভিত্তিক এই প্রতিষ্ঠানটির। এসব ঘাটতি নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিপক্ষে অবিলম্বে আদালতে যাবার ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ। তাদের দাবি, লন্ডনে প্রায় ত্রিশ লাখেরও বেশি মানুষ এই সার্ভিসটি গ্রহণ করে এবং চালক আছে অন্তত ৪০ হাজার।

এদিকে উবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘যারা ভোক্তাদের পছন্দ সীমিত করে ফেলতে চায় তাদের পথে চলছে ট্রান্সপোর্ট ফর লন্ডন ও শহরটির মেয়র। এই সিদ্ধান্তে বুঝা যায় লন্ডন উদার নয়’।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের ৪০টির বেশি শহরে এই সেবা চালু রয়েছে। গত বছরের ২২ নভেম্বর উবার ঢাকায় যাত্রা শুরু করে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান