রোহিঙ্গা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেছেন, রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গা শিক্ষার্থীদের একটি দল তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পাবেন।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু বলেছেন, ‘তার দেশ ৫৩ রোহিঙ্গা মুসলিম শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি দেবে।’

রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সির সঙ্গে আলাপকালে হাকান বলেন, ‘মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন প্রদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম শিক্ষার্থীরা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ, আইন, রাজনীতি ও মানবাধিকার বিষয়ে পড়াশুনার সুযোগ পাবেন।’

ইতোমধ্যে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৫ রোহিঙ্গা শিক্ষার্থী পড়াশুনা করছেন বলেও জানান তিনি। কাভুসোগলু বলেন, ‘তুর্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অপারেশন অ্যাজেন্সি (টিকা) রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রায় এক হাজার টন খাবারের প্যাকেট পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা মুসলিমদের জন্য খাবার এবং স্বাস্থ্য সুবিধার সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। আমরা ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করবো (শরণার্থী শিবিরে)।’

হাকান কাভুসোগলু বলেন, ‘তুরস্ক বাংলাদেশে প্রায় ২০ হাজার রোহিঙ্গা শরণার্থীর খাবার সরবরাহ করবে এবং তাদের বাড়ি-ঘর নির্মাণে সহায়তা করবে।’

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা