রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা

news-image

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন: রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙ্গবে না। তবে ইচ্ছাকৃত এ পরিমাণ রক্ত বের করা মাকরুহ, যার দ্বারা রোজাদার খুব দুর্বল হয়ে যায়। (ফাতওয়ায়ে আলমগীরী ১/১৯৯-২০০)

দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুথুর সাথে ভেতরে চলে যায়, আর রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোজা ভেঙ্গে যাবে। (আহসানুল ফাতওয়া ৪/৪৩৪)

হজরত ইবনে আব্বাস (রা.) ও ইকরিমা (রহ.) বলেন, (পেটে বা মস্তিস্কে) কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়। (বুখারী শরীফ ১/২৬০)

ছোলা-দানার চেয়েও কম দাঁতের ফাঁকে লেগে থাকা খাবার খেয়ে ফেললে রোজা ভাঙ্গবে না, তবে মাকরুহ হবে। হ্যাঁ মুখ থেকে বের করে তা খেলে রোজা ভেঙ্গে যাবে এবং কাজা ওয়াজিব হবে। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২০৩)

দাঁতের ফাঁকে থেকে যাওয়া (একটি ছোলা পরিমাণ বা তার অধিক) খাবার মুখ থেকে বের না করে খেয়ে ফেললে রোজা ভেঙ্গে যাবে। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২০২)

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা