রেসিপি: চকলেট মুজ কেক

news-image

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি খাবারের ভক্তদের জন্য চকোলেট মুজ কেক হতে পারে এক দুর্দান্ত উপহার। নরম, মসৃণ আর মাখনের মতো মোলায়েম এই মুজ তৈরি করতে সময় লাগে খুব কম, কিন্তু স্বাদে এটি অসাধারণ। চকোলেট প্রেমীদের জন্য এটি এক অবিস্মরণীয় মিষ্টান্ন, যা খেতে যেমন মজাদার, তৈরি করতেও তেমনই সহজ। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করলে এর স্বাদ হয়ে ওঠে আরও উপভোগ্য।

চলুন, জেনে নেওয়া যাক কীভাবে সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু এই চকোলেট মুজ কেক!

উপকরণ

চকোলেট প্লেন কেক ৪ টুকরা, ফ্রেশ ক্রিম ১০০ গ্রাম, চকোলেট ২০০ গ্রাম, গুঁড়া চিনি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. চকোলেট টুকরা করে ভাপের সাহায্যে গলিয়ে নিন। চকোলেট গলে গেলে ভালো করে ফেটে নিন।

২. চকোলেট ঠাণ্ডা হলে ফ্রেশ ক্রিম ও চিনি চকোলেটের সঙ্গে মিশিয়ে নিন।

৩. ডেজার্ট কাপে একবার কেক, একবার মুজ এভাবে লেয়ার করে সাজিয়ে ফ্রিজে রাখুন দুই ঘণ্টা।

৪. একদম ওপরের লেয়ারে চকোলেট পাউডার ও চকোলেট চিপস দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি