রাশেদ খানের মন্তব্যে পাল্টা জবাব দিলেন এমপি হানজালা

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খানের মন্তব্যকে কেন্দ্র করে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। দুই নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান এমপি হানজালাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি ওই পোস্টে হানজালার আচরণ ও রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এর জবাব দেন এমপি হানজালা। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করে জানান, ব্যক্তিগত আক্রমণের জবাব তিনি একইভাবে দিতে প্রস্তুত।

পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে লেখেন, তাকে চিড়িয়াখানায় দেখানোর কথা বলা হলেও তিনি সেখানে গেলে বাঘের পাশে থাকতে চান—কারণ বাঘ নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়। একই সঙ্গে তিনি আরও ব্যঙ্গাত্মক মন্তব্যে রাশেদ খানের উদ্দেশে প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি শিবচর উপজেলার একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এমপি হানজালার আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে, যার ধারাবাহিকতায় এ পাল্টাপাল্টি বক্তব্য সামনে আসে।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০