রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

news-image

 রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা বাইপাস সড়ক থেকে এক কেজি হেরোইনসহ নাজমুল হক (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে প্রায় কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার নাজমুল গোদাগাড়ি উপজেলার ভাটপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কাশিয়াডাঙ্গা বাইপাস সড়ক থেকে নাজমুল হককে এক কেজি হেরোইনসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ভারত সীমান্ত দিয়ে এসব হেরোইন বিক্রির জন্য সে রাজশাহীতে নিয়ে এসেছিল। তাকে নগর গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা