রাজধানীতে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

news-image

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই  ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে তাদের আটক করা হয়।

রবিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে দুপুর ১২টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা