রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২

bus_fire_0ডেস্ক রির্পোট :৫ জানয়ারি বিএনপি-আওয়ামী লীগের সমাবশেকে কেন্দ্র করে রাজধানীর একাধিক এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পুরনো পল্টন, খিলগাঁওয়ে ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাসে আগুন এবং হাতিরপুল এলাকায় গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।

রাজধানীর পুরানা পল্টনে নিউ ভিশন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ০৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটে এ ‍ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাস চালক সুমন জানান, ৫/৬ জন দুর্বৃত্ত এসে বাস থামাতে বলেন। বাস থামালে তারা যাত্রীদের নামিয়ে বাসে ‍অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে।

অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে।

সুমন বলেন, আটককৃতরা ওই ঘটন‍ার সঙ্গে জড়িত নন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান