রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

news-image

অপরাধ ডেস্ক : রাজধানীর মতিঝিলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের পাশে একটি মোটর গ্যারেজে এই ঘটনা ঘটে।
 
র‌্যাব জানিয়েছে, আলতাফ হোসেন সাগর। তার বিরুদ্ধে ঢাকার মতিঝিল, খিলগাঁও ও রমনা থানায় অস্ত্র ও মাদক আইনের দশটি মামলা রয়েছে।
র‌্যাব-৩ এর অধিনায়ক গোলাম সারোয়ার জানিয়েছেন, অস্ত্র ও মাদক থাকার খবর পেয়ে রাতে টিনশেড গ্যারেজে অভিযান চালানো হয়।  এসময় গুলির শব্দ পাওয়া গেলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলতাফকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা