রাখাইনে স্কুল খুলেছে, সরকারের দাবি ‘স্থিতাবস্থা’ ফিরেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে রাখাইন রাজ্যের স্কুলগুলো খুলছে। গত আগস্টের পর থেকে এসব স্কুল বন্ধ ছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর দাবি, এসব অঞ্চলে ‘স্থিতাবস্থা’ ফিরে এসেছে।

মংগদু ও বুথিডং নামে রাখাইনের দুই এলাকায় স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ রোববার দেশটির শিক্ষা কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য দিয়েছেন।

আরব নিউজে বলা হয়, রাখাইনের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের দাবি, এসব এলাকার গ্রামের স্কুলগুলো এখন নিরাপদ।

তবে রাখাইনের শিক্ষাবিষয়ক কর্মকর্তারা বলেছেন, ‘কিন্তু আমাদের বাঙালি গ্রামের স্কুলগুলো নিয়ে ভাবতে হবে।’

আরব নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে জানে। রোহিঙ্গাদের নিজের দেশের বলে স্বীকৃতি দিতে নারাজ দেশটির সরকার।

গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর বেশির ভাগই মংগদু ও বুথিডংয়ের। জাতিসংঘ মিয়ানমারের এ নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে।

যেসব রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের অধিকাংশই মুসলিম। তবে রাখাইনের ৩০ হাজার বৌদ্ধ-হিন্দুও সেনাবাহিনীর নির্যাতনে ঘরছাড়া হয়েছে।

প্রাণ বাঁচাতে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়েও বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। আর একাধিকবার নৌকাডুবিতে মারা গেছে বহু মানুষ। গত বৃহস্পতিবার এমনই একটি নৌকাডুবিতে ৬০ জন রোহিঙ্গা মারা যায়। নৌকাটি রোহিঙ্গাদের নিয়ে বুথিডং থেকে বাংলাদেশে আসছিল।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্য করছে জাতিসংঘ। এদিকে মিয়ানমারের অভিযোগ জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা পক্ষপাতমূলক আচরণ করছে।

সহিংসতার দায়ভার নিজেদের ওপর নিতে রাজি নয় মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের দাবি, ‘রোহিঙ্গা বিদ্রোহীরা’ই এ সহিংসতা শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা