রমনা পার্কে পরিচ্ছন্নতা ও উন্নয়নের নির্দেশ গণপূর্ত মন্ত্রীর

news-image

বাসস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে তিনি পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় মন্ত্রী পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক ও ওয়াশ ব্লকের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সার্বিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে খোঁজ নেন।

পরে তিনি রমনা পার্কের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানো, লেকের উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য গণপূর্ত অধিদপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে গণপূর্তের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে