রমজানে পণ্যের দাম সহনীয় রাখার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজানে খাদ্যদ্রব্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তারা। কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকার যে কোনো মূল্যে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে চায়। সেই লক্ষ্যে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব নীতিগত সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, দেশের ভোগ্যপণ্যের মজুত, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর চান, আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। এজন্য বাজার বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন জানান, বৈঠকে এলসি জটিলতা ও ভোগ্যপণ্যের সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস তারা পেয়েছেন।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, বর্তমানে ডলারের ঘাটতি নেই। ডলার বাজার স্থিতিশীল থাকায় বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি কমানো এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাজার পরিস্থিতি ও সমস্যাগুলো শোনা হয়েছে। জনপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে ডলার সংকট নেই; বরং কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। তাই ভবিষ্যতে সংকট এড়াতে পণ্য আমদানিতে কোনো বাধা রাখা হবে না। এলসি খোলার ক্ষেত্রেও প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক সরাসরি সহায়তা দেবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি