রবিবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর

news-image

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আগমনী বার্তা নিয়ে সৌদি আরবের আকাশে উদিত হয়েছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রবিবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর।

শনিবার সৌদি আরবের সুপ্রিমকোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সী ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে।

সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার হারাম শরীফ, মদিনার মসজিদে নবাবীসহ বিভিন্ন প্রদেশের বড় বড় মসজিদ এবং ঈদ্গাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

ঈদ উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানারকম ব্যানার, ফেস্টুন ও নিওন আলোয় করা হয়েছে সুসজ্জিত। এ উপলক্ষে সৌদি আরবের শহরগুলোতে ঈদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, চাঁদ দেখা যাওয়ার খবরে প্রবাসী বাংলাদেশ কমিউনিটিতে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা