রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বাসায় বিশ্রামে আছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রচণ্ড গরমের মধ্যে বক্তব্যের শেষ দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি