যৌন মিলনে অতৃপ্ত হলে কী করবেন?

news-image

যৌন মিলনে তৃপ্তি নেই? নিজেকে অসুখী মনে হয়? মনে হয় সুখের ভাণ্ডার অপূর্ণ রয়ে গেল? আপনি পুরুষ-মহিলা, যা-ই হোন না কেন, সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে কিন্তু আপনার মধ্যেই!

সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, মানসিক দোটানা, দ্বিধা, দোদুল্যমানতা কাটিয়ে আপনার সঙ্গীর কাছে মেলে ধরুন মনের খাতার পাতা, নিজের আবেগ-অনুভব উজাড় করে দিন তাঁর কাছে, দেখবেন যৌন জীবনে মজার রঙ কতটা বেড়ে গিয়েছে! মিলনের সুখের মাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে!

কানাডার ইউনিভার্সিটি দ্য মন্ট্রেলের মনস্তত্ব বিভাগের অধ্যাপক নাইলা আওয়াদা তাঁর গবেষণায় বলছেন, আপনি যত দোদুল্যমানতায় ভুগবেন, আপনার ভিতরে আবেগের স্রোত তত রুদ্ধ হবে, সঙ্গীর কাছে নিজেকে মেলে ধরতে পারবেন না, অদৃশ্য পাঁচিল তৈরি হবে দুজনের মাঝখানে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মেডিক্যাল ডেইলিতে।

নাইলা জানিয়েছেন, গবেষণায় দেখা গিয়েছে, যে দম্পতিরা মন খুলে মনের ভিতর জমে থাকা আবেগ পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে পারেন, তাঁদের যৌন জীবন অনেক অনেক সুখের হয়। শরীর-মন থাকে সুন্দর, সতেজ।

এমনকী বিশেষত, শারীরিক মিলনের সময় যে মহিলারা যৌনাঙ্গের মুখে জ্বালা-যন্ত্রণা, অনুভব করেন, তাঁদের ক্ষেত্রেও দেখা গিয়েছে, স্বামীর সঙ্গে তাঁদের খোলামেলা আবেগের লেনদেন হলে তাঁরাও মিলনে সুখ পান।।এই সমস্যাটিকে প্রোভোকড ভেস্টিবুলোডিনিয়া (পিভিডি) বলা হয়। নাইলা এই সিদ্ধান্তে এসেছেন এমন ২৫৪ জন দম্পতির ওপর পরীক্ষা চালিয়ে যেখানে স্ত্রীর ‘পিভিডি’ রয়েছে।

নাইলা বলেছেন, স্বামী-স্ত্রীর ভিতরে আবেগের স্রোত শুকিয়ে গেলে, শারীরিক বা পারস্পরিক সম্পর্কজনিত জটিলতা থাকলে তা থেকে দু’জনের মধ্যেই নিজেকে গুটিয়ে রাখার প্রবণতার জন্ম হয়।তা থেকেই ক্রমশ পরস্পরের কাছ থেকে দূরে সরে যান দুজনে। এক ছাদের তলায় থেকেও অচেনা হয়ে যান দু’জন দু’জনের কাছেই।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান