যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে গরম পানি

news-image

 যৌতুকের টাকা দিতে না পারায়  মৌসুমী আক্তার নামের গৃহবধূর গায়ে গরম পানি ঠেলে দিয়েছে পাষ- স্বামী। গত বুধবার রাতে সোনারগাঁ জামপুর এলাকার শেখের টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র থেকে জানা যায়,  গত দেড় বছর আগে উপজেলার জামপুর ইউনিয়নের শেখের টেকের মজিবর রহমানের মেয়ে মৌসুমী আক্তারের সাথে মালিপাড়া এলাকার মকিদুল মোল্লার ছেলে মফিজুর ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী বিভিন্ন সময় তাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। গত এক সাপ্তাহ আগে স্বামী মফিজুল মৌসুমীর বাপের বাড়ি থেকে এক লক্ষ যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না পেয়ে তার স্বামী ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে রান্না করার সময় চুলায় থাকা পাতিলের গরম পানি তার শরীরে ঠেলে দিলে এতে তার শরীরের অধিকাংশ অংশের চামড়া উঠে যায়। এ সময় বাড়ির অন্য লোকজন তাকে আহত অবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা