যুক্তরাষ্ট্রে কৃত্রিম কিডনি আবিষ্কারে বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানীর সাফল্য!

news-image

কিডনির অসুখে আক্রান্ত লোকজনের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। আক্রান্ত অনেকের আবার কিডনি প্রতিস্থাপন করতে হয়। কিন্তু আইনি এবং আর্থিক জটিলতায় কিডনি পাওয়াটা এত সহজ নয়।তবে এবার কিডনির অসুখে আক্রান্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী শুভ রায়। প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম কিডনি আবিষ্কারের কথা জানিয়েছেন তিনি।

তরুণ এই বিজ্ঞানীর দাবি, তার আবিষ্কৃত প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম কিডনি ব্যবহার করে রোগী সুস্থ থাকা যাবে বছরের পর বছর। খরচও আহামরি কিছু নয়। ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের তুলনায়, তার তৈরি কৃত্রিম কিডনির খরচ অনেকটাই কম।

শুভ রায়ের জন্ম ১৯৬৯ সালে, ঢাকায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। কিডনি প্রজেক্ট তার গবেষণার বিষয়বস্তু। শুভর সঙ্গে এই আবিষ্কারে অবদান রয়েছে নেফ্রোলজিস্ট উইলিয়াম এইচ ফিসেলের। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের দাবি, এরইমধ্যে কিডনির অসুখে ভুক্তভোগী অনেক রোগীর শরীরে সফলভাবে কাজ করছে শুভ ও ফিসেলের আবিষ্কৃত কৃত্রিম কিডনি।

শুভ জানান, হিমোডায়ালাইসিসের মতোই কাজ করে কৃত্রিম কিডনি। বায়ো-রিঅ্যাক্টরের মাধ্যমে রক্তকে পরিস্রুত করে, শরীরকে টক্সিনমুক্ত রাখে। খুব শিগগিরই বাণিজ্যিকভাবে বাজারে আসতে চলেছে এই কিডনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা