যারা খাল দখল করে, তাদের মনোনয়ন দেবে না বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, বিএনপি তাদের মনোনয়ন দেবে না বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ শনিবার রাজধানীতে ‘পানি, কৃষি ও খাদ্যনিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহারবিষয়ক’ এক সংলাপে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন।আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহির আওতায় আসেনি।’

শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘সারাদেশে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি। দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি