যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

news-image

যাত্রী বেশে আকস্মিক পরিদর্শনে বের হয়েছিলেন ভারতের কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ। সেখানে তিনি এক ব্যতিক্রমী বাস্তবতার মুখোমুখি হন। বাসে করে যাওয়ার সময় তিনি ভাড়া দিতে গিয়ে ভাংতি টাকা নেই বলে কন্ডাক্টরকে জানান। তখন কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেয়।

শনিবার (১২ জুলাই) বেঙ্গালুরুতে ছদ্মবেশে ভ্রমণকালে মন্ত্রী যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি স্বচক্ষে প্রত্যক্ষ করেন। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়, মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বিএমটিসি বাসে ভ্রমণ করেন মন্ত্রী বাইরাথি সুরেশ। এ সময় এমন বেশকিছু সমস্যার মুখোমুখি হন তিনি, যা নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করে থাকেন। সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে, যখন একজন যাত্রী নামার জন্য ইশারা করা সত্ত্বেও একটি বিএমটিসি বাস স্টপেজে থামেনি। এরপর ঘটনাস্থলে ব্যবস্থা নিয়ে মন্ত্রী সুরেশ চালক ও কন্ডাক্টরকে বরখাস্তের নির্দেশ দেন।

এ ছাড়া মন্ত্রী বাইরাথি সুরেশ হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে ভ্রমণকালে টিকিট কেনার জন্য কন্ডাক্টরকে ১০০ রুপির একটি নোট দিয়েছিলেন। কন্ডাক্টর খুচরা টাকা না থাকার অজুহাত দেখিয়ে টিকিট না দিয়ে তাঁকে বাস থেকে নামিয়ে দেন।

এ ছাড়া বাইরাথি সুরেশ একজন অটোরিকশা চালকের সঙ্গে এক যাত্রীর ঝগড়ায় হস্তক্ষেপ করেন। ভাড়া মিটারে ৩০ রুপি দেখানো সত্ত্বেও ৩৬ রুপি দাবি করেছিলেন বলে অভিযোগ ছিল যাত্রীর।

এ অভিযানের বিষয়ে পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ বলেন, জবাবদিহিতা জোরদার, পরিবহণ কর্মীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতা উন্নত করতে বেঙ্গালুরুজুড়ে আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

এ গোপন অভিযানটি শহরের গণপরিবহণ ব্যবস্থায় উন্নত মান নিশ্চিত করার লক্ষ্যে কর্ণাটক সরকারের আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয়।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০