দুই নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার ৪

news-image

স্টাফ রিপোর্টার : সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

গ্রেপ্তার অপর দুজন হলেন- সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় আসামি পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান। এ ছাড়া একই থানার আব্দুর রাজ্জাক হত্যা মামলায় আসামি আবুল হাসান ও শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদ হোসেন খান। এরপর শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেপ্তার দেখান।

হত্যা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র জনতার সঙ্গে মিছিলে অবস্থান নেন ফরিদ আহমেদ। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর গত ২৩ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

হত্যাচেষ্টার মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। ওই ঘটনায় গত ১৫ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে ভুক্তভোগী আদালতে যাওয়ার পরামর্শ দেন। গত ২৪ মার্চ সংশ্লিষ্ট আদালতে এসে তিনি মামলাটি দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি